শর্তাবলী

Terms & Conditions — SalesTrackPro

সর্বশেষ আপডেট: ১০ জুলাই ২০২৬ / 10 July 2026

SalesTrackPro ব্যবহার করলে আপনি নিচের শর্তগুলোতে সম্মত হচ্ছেন। সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি; কোনো অংশ বুঝতে অসুবিধা হলে [email protected]এ লিখুন।

১. হালাল ও বৈধ ব্যবসা / Halal & Lawful Business

SalesTrackPro-তে বিক্রি করা প্রতিটি পণ্য ও সেবা অবশ্যই হালাল এবং বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বৈধ হতে হবে।

  • সুদভিত্তিক কোনো সেবা বা পণ্য বিক্রি করা যাবে না
  • মাদক, নেশাজাতীয় দ্রব্য বা জুয়া সংক্রান্ত কিছু নয়
  • নকল, চোরাই বা অনুমোদনহীন পণ্য নয়
  • প্রতারণামূলক বিজ্ঞাপন বা মিথ্যা দাবি নয়

এই শর্ত ভাঙলে কোনো নোটিশ ছাড়াই দোকান বন্ধ করে দেওয়া হতে পারে। আপনার ডেটা তখনও আপনার — এক্সপোর্ট করে নিতে পারবেন।

২. অ্যাকাউন্ট / Account

অ্যাকাউন্টের নিরাপত্তা আপনার দায়িত্ব। পাসওয়ার্ড কারও সাথে শেয়ার করবেন না। আপনার অ্যাকাউন্ট থেকে হওয়া সব কার্যক্রমের দায়িত্ব আপনার।

একটি ব্যবসার জন্য একটি অ্যাকাউন্ট। একাধিক দোকান চালাতে চাইলে আমাদের জানান।

৩. স্টোর ও বিক্রেতার দায়িত্ব / Store Responsibilities

আপনি যা বিক্রি করছেন তার জন্য দায়ী আপনি, আমরা নই। বিশেষভাবে:

  • পণ্যের বর্ণনা ও ছবি সত্য হতে হবে
  • দাম ও ডেলিভারি চার্জ চেকআউটের আগেই স্পষ্ট থাকতে হবে
  • অর্ডার নেওয়ার পর সময়মতো পাঠানো আপনার দায়িত্ব
  • ক্রেতার তথ্য শুধু অর্ডার পূরণের কাজে ব্যবহার করা যাবে

লুকানো চার্জ নিষিদ্ধ। ডেলিভারি চার্জ শেষ ধাপে গিয়ে যোগ করা যাবে না — এটি ইসলামী দৃষ্টিতে গারার (অস্পষ্টতা), আর আমাদের নীতিতেও নিষিদ্ধ।

৪. পেমেন্ট, ফি ও সাবস্ক্রিপশন / Payments, Fees & Subscription

সাবস্ক্রিপশন ফি অগ্রিম পরিশোধযোগ্য। বর্তমান দাম প্রাইসিং পেজে দেখুন।

  • কোথায় যাবে: অনলাইন পেমেন্ট আমাদের মাধ্যমে নিষ্পত্তি হয়ে আপনার অ্যাকাউন্টে আসে
  • কত ঘন ঘন: সপ্তাহে ১–২ বার সেটেলমেন্ট
  • সর্বনিম্ন পরিমাণ: ৳৩,০০০ জমা হলে পাঠানো হয়
  • ক্যাশ অন ডেলিভারির টাকা কুরিয়ার থেকে সরাসরি আপনি পান, আমরা মাঝখানে থাকি না

সাবস্ক্রিপশন বন্ধ করলে দোকান বন্ধ হয়ে যাবে, কিন্তু ৯০ দিন পর্যন্ত ডেটা রাখা হয় যাতে ফিরে আসতে বা এক্সপোর্ট করতে পারেন।

৫. দায়সীমা / Limitation of Liability

আমরা ৯৯.৯% আপটাইমের চেষ্টা করি, কিন্তু ইন্টারনেট, কুরিয়ার বা পেমেন্ট গেটওয়ের সমস্যার জন্য হওয়া ক্ষতির দায় নিতে পারি না। আমাদের সর্বোচ্চ দায় আপনার শেষ এক মাসের সাবস্ক্রিপশন ফি পর্যন্ত সীমিত।