আমরা ব্যবসাকে সহজ করতে চাই
বাংলাদেশে হাজারো মানুষ ফেসবুক পেজে বিক্রি করেন। তাদের পণ্য ভালো, ক্রেতাও আছে — কিন্তু নিজের একটা দোকান নেই। SalesTrackPro সেই দোকানটা বানিয়ে দেয়, সহজে ও স্বচ্ছভাবে।
Thousands of Bangladeshis sell on Facebook pages. Their products are good and the customers are there — what they lack is a shop of their own.
কেন আমরা শুরু করলাম
একজন উদ্যোক্তা যখন অনলাইনে আসতে চান, তখন তাকে আলাদা করে হোস্টিং কিনতে হয়, ডেভেলপার খুঁজতে হয়, পেমেন্ট গেটওয়ের সাথে কথা বলতে হয়, কুরিয়ারের সাথে চুক্তি করতে হয়। প্রতিটি ধাপে খরচ, আর প্রতিটি ধাপে আটকে যাওয়ার সুযোগ।
আমাদের হিসাবে এই পুরো সেটআপে প্রথম বছরে ৳৩০,০০০+ প্রতি মাসে খরচ হয়ে যায় — যা বেশিরভাগ ছোট ব্যবসার পক্ষে সম্ভব নয়। অথচ কাজগুলো একই, বারবার।
তাই আমরা পুরোটা একসাথে বানিয়েছি। একটি সাবস্ক্রিপশনে ওয়েবসাইট, পেমেন্ট, কুরিয়ার, মার্কেটিং আর AI — যাতে উদ্যোক্তা শুধু পণ্য আর ক্রেতা নিয়ে ভাবতে পারেন।
আমাদের লক্ষ্য / Our Mission
বাংলাদেশের প্রতিটি মানুষের হাতে নিজের অনলাইন ব্যবসা তুলে দেওয়া — সহজে, সাশ্রয়ে আর স্বচ্ছভাবে।
To put a thriving online business within everyone’s reach — simple, affordable, and honest.
আমরা যা বিশ্বাস করি
What we stand for
ব্যবসা সহজ করা
BUSINESS MADE SIMPLE
ওয়েবসাইট, পেমেন্ট, কুরিয়ার — যা কিছু জটিল, সেটা আমাদের দায়িত্ব। আপনি শুধু বিক্রি করুন।
স্বচ্ছ ও বিশ্বস্ত
HONEST & TRANSPARENT
দাম যা লেখা, তাই। কোনো লুকানো চার্জ নেই, কোনো শর্তের ছোট অক্ষর নেই।
তরুণ ও উদ্যমী
YOUNG & DRIVEN
আমরা নিজেরাও উদ্যোক্তা। যে সমস্যাগুলো সমাধান করছি, সেগুলোয় নিজেরা আটকেছি।
বাংলাদেশের জন্য
BUILT FOR BANGLADESH
ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, স্থানীয় কুরিয়ার, বাংলা ভাষা — বিদেশি টুলে যা পাবেন না।
আপনার ব্যবসার যাত্রা শুরু হোক আজই
৫ মিনিটে নিজের অনলাইন দোকান তৈরি করুন — বাকিটা আমাদের ওপর ছেড়ে দিন।